বিজ্ঞাপন

আনন্দ রূপ নিলো বিষাদে

বিয়ে বাড়ির গেটে নতুন জামাইয়ের সামনে বৃদ্ধের মৃত্যু

বিয়ে বাড়ির গেটে নতুন জামাইয়ের সামনে বৃদ্ধের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় বিয়ে বাড়ির গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক নামে (৫২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে।

নিহতের পরিবার ও স্বজন সুত্রে জানা গেছে, আজ নকুল মল্লিকের ভাইয়ের মেয়ের বিয়ে ছিল। এই বিয়েকে কেন্দ্র করে বাড়িতে সাজসজ্জা, আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল। রাত ৮ দিকে বরযাত্রী আসলে বিয়ের গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর জন্য যায় নকুল মল্লিক। এসময় ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি আলোকসজ্জায় ব্যবহারিত বিদ্যুৎের তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হচ্ছে।

মো. তাহের/এমটিআই

বিজ্ঞাপন