বিজ্ঞাপন

নাশকতার পরিকল্পনার অভিযোগ

বরগুনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ছয়জনকে গ্রেপ্তার

বরগুনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ছয়জনকে গ্রেপ্তার

বরগুনার বেতাগী উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রের আইনশৃঙ্খলার অবনতি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে বেতাগী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হল- পারভেজ (২০), সিফাত (১৯), মাহিম (১৭), শাহিন (১৬), তাওহীদ (১৬) ও নাইম (১৭)। তাদের বাড়ি বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ভাংচুরসহ নাশকতার পরিকল্পনা করার গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী পৌরসভার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌরসভার হাসপাতাল মোর থেকে দুর্জয় চত্বর পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার হয়।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোঃ হারুন অর রশীদ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ আব্দুল আলীম/এমটিআই

বিজ্ঞাপন