বিজ্ঞাপন

শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জহির হোসেন (৪০) নামে আরেক জেলে আহত হন।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা এলাকার মালঞ্চ নদীতে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত নূর হোসেন গাজী দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে। আহত জহির হোসেন একই গ্রামের হাসান গাজীর ছেলে।

নিহতের ভাই আমজাদ হোসেন জানান, শনিবার সকালে নূর হোসেনসহ কয়েকজন জেলে বাড়ির পাশের মালঞ্চ নদীতে জাল পেতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। নৌকায় অবস্থানরত নূর হোসেনের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময়, প্রায় ১০০ হাত দূরে থাকা জহির হোসেন বজ্রপাতের অভিঘাতে অজ্ঞান হয়ে পড়েন।

চিকিৎসক জানান, তার কাছে আনার আগেই নূর হোসেনের মৃত্যু হয়েছিল। আহত জহির হোসেন বর্তমানে সুস্থ আছেন।

ইব্রাহিম খলিল/জেআই/এমএন

বিজ্ঞাপন