বিজ্ঞাপন

পুলিশকে আ.লীগ নেতাকর্মীদের হুমকি

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফালামু’

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফালামু’

গাজীপুরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় ট্রাফিকের দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের হুমকি দেন তারা। মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফালামু’।

রোববার (২১ জুন) দুপুরে মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা এই মিছিল করেন এবং পুলিশকে হুমকি দেন।

জানা গেছে, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ নেতাকর্মী মুখে মাস্ক ও হেলমেট পড়া ছিলেন। এ ছাড়া, কয়েকজন ছিলেন অপরিচিত মুখ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ভিডিও দেখে তাদের চিহ্নিত করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আশিকুর রহমান/এএমকে