সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের বনগাঁও ইউনিয়নের পাঁচআনি পাড়া গ্রামের মৃত বুদ্দু বেপারীর ছেলে দ্বীন ইসলাম ওরফে কুদি বেপারী (৪৫)। এ ছাড়া মো. দুলাল (৬০)। অপর একজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় নিহতরা খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লোটন আচার্য্য/এএমকে
