বিজ্ঞাপন

পদ্মার ৩৫ কেজির বাগাড় সাড়ে ৮৭ হাজার টাকায় বিক্রি

পদ্মার ৩৫ কেজির বাগাড় সাড়ে ৮৭ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২২ জুন) ভোরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা-যমুনার মোহনা এলাকায় মাছটি ধরা পড়ে।

জেলে কৃঞ্চ হলদার জানান, ভোরে তিনি ও তার সহযোগীরা মাছ ধরতে নদীতে যান। বিভিন্ন স্থানে জাল ফেলার পর মোহনা এলাকায় জাল তুলতে গিয়ে বাগাড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হলে এর ওজন ৩৫ কেজি পাওয়া যায়। স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, নিলামে মাছটি কিনেছি। বর্তমানে ফেরিঘাটের পন্টুনে সংরক্ষণ করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ চলছে। লাভজনক দাম পেলে বিক্রি করা হবে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, বাগাড় মাছ ধরার বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখতে গোয়ালন্দের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর

বিজ্ঞাপন