ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বজ্রপাতে শামীমা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি বালিয়া বাজারের চা-দোকানি আবুল হোসেনের একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বাড়ির পাশে বজ্রপাতে গুরুতর আহত হয় শামীমা। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।
সাখাওয়াত সুমন/এমএন
