আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মাহাবুব হোসেন মিন্টুকে (৪০) আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) বিকেলে পাটকেলঘাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাহাবুব হোসেন মিন্টু পাটকেলঘাটা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ইব্রাহিম খলিল/এমএন
