সদ্য বিদায়ী সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বিদায় বেলায় শাহজালাল (রহ.) মাজারের ফান্ডে ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন।
সোমবার (২২ জুন) বিকেলে জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল (রহ.) মাদ্রাসা অফিসে চেকে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
তিনি বলেন, হযরত শাহজালাল (র.)-এর নামে মাজারের সোনালী ব্যাংক হিসাবে ডিসি স্যার ১৭ লাখ টাকার সঙ্গে আরও ৫ লাখ টাকার চেক দিয়েছেন। বর্তমানে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টেই জমা হয়েছে।
উল্লেখ্য, সোমবার শাহজালাল (রহ.) মাজারের চারটি দানবাক্সসহ জেলা প্রশাসনের স্থাপন করা ৪টি মোট ৮টি দান বাক্স ডাবল লক অবস্থায় খোলে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এ ছাড়া, ৭ আনা স্বর্ণালঙ্কার ও সৌদি রিয়াল ২টি পাওয়া যায়। যা পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) নামে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় জমা প্রদান করা হয়।
মাসুদ আহমদ রনি/এএমকে
