বিজ্ঞাপন

কালীগঞ্জে আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

কালীগঞ্জে আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। এ সময় আটক জেলা আওয়ামী লীগের ত্রাণ ও শ্রমবিষয়ক সম্পাদক এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিন প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও পুলিশের সঙ্গে বিবাদ নিয়ে কথা বলতে চাইলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কথা বলতে রাজি হননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়রকে আটক করলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে। বিশেষ করে মহিলারা বাধা দেন। আমাদের সঙ্গে মহিলা ফোর্স না থাকায় এ পর্যায়ে আমরা সেখান থেকে চলে আসি।

সম্রাট হোসেন/এএমকে

বিজ্ঞাপন