বিজ্ঞাপন

মোংলায় নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে আটক ৪

মোংলায় নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে আটক ৪

মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক ও দলীয় পতাকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার(২৩ জুন) রাত ৮টার দিকে সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মৃত আশরাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদরাসা রোডের, পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান। পিথিল (২০), নুরনবী হোসেল পিয়াল (২০) ও শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল (২৩)।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা ও কোনো ধরনের অনুষ্ঠান না করতে পারে সেজন্য গত কয়েকদিন ধরে পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। সেই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের আগে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, একটি আওয়ামী লীগের দলীয় পতাকা ও একটি ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ছাত্রলীগের ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেখ শামীম হাসান/এমএন

বিজ্ঞাপন