বিজ্ঞাপন

পাকুন্দিয়ায় বজ্রপাতে আহত ৩

পাকুন্দিয়ায় বজ্রপাতে আহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ও মঠখোলা এলাকায় পৃথক বজ্রপাতে তারা তিনজন আহত হন।

আহতরা হলেন, উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকার হাবিবুলের স্ত্রী স্বপ্না (৪০) ও হৃদয় মিয়ার স্ত্রী জিনিয়া (২৪) এবং চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী সাবিনা (৩২)। আহতদের মধ্যে জিনিয়াকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতের ঘটনায় আহত হয়ে তিনজন হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন, অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।

সাখাওয়াত হোসেন/আরকে

বিজ্ঞাপন