বিজ্ঞাপন

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ থেকে পড়ে রাকিব হোসেন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার বড়নাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন স্থানীয় রহিমের (বাদশা) বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি গাছে জাম পাড়তে উঠেছিল রাকিব। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেহরোয়ার্দী। তিনি বলেন, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে শুনেছি। ঘটনাস্থল থানা থেকে ২৫ কিলোমিটার দূরে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদ শাহজাহান/এএমকে