বিজ্ঞাপন

খুলনায় ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ

খুলনায় ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ

খুলনা নগরের গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দাবিকৃত চাঁদা না দেওয়া এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রস্তুম মাঝির ছেলে।

গুলিবিদ্ধ ওই ভাঙারি ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, গত তিন দিন ধরে হুমকি দিচ্ছে ৫ লাখ টাকার জন্য। টাকা না দেওয়ায় তাকে গুলি করা হয়। 

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে তার ভাঙারি ব্যবসা রয়েছে। রাতে তিনি সেখানে অবস্থান করছিলেন। এর আগে এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। সেই দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে গুলি করা হয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। 

মোহাম্মদ মিলন/আরকে

বিজ্ঞাপন