বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

মুন্সীগঞ্জে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত ভাসমান ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টা ১৮ মিনিটে নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর ওপর ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রিদিং অ্যাপারেটাস পরিধান করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে অভিযান শুরু করেন। স্বল্প সময়ের মধ্যেই তারা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনটি যদি জ্বালানি তেলের সংরক্ষণ স্থলে ছড়িয়ে পড়তো, তাহলে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের ফলে সেই সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ব. ম শামীম/আরকে

বিজ্ঞাপন