বিজ্ঞাপন

শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের ইট বিক্রির অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিল

শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের ইট বিক্রির অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিল

নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট ও বিভিন্ন সরঞ্জাম বিক্রির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। অভিযোগ পেয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও। পরে এ ঘটনায় তদন্ত সম্পূর্ণ করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম। 

প্রতিবেদন দাখিলের চিঠিতে বলা হয়, বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে বিদ্যালয়ের ইট ও সরঞ্জাম বিক্রির ঘটনায় তার বিরুদ্ধে ৫৬ জন এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হয়। পরে তিনি জবাব দিলে তার পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলো।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করেছি। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ জুন রাতে বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট ও বিভিন্ন সরঞ্জাম বিক্রি করেন প্রধান শিক্ষিকা। এ বিষয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের ইট বিক্রির অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ 

বিজ্ঞাপন