বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কার কাজে বন্ধ থাকবে তিনদিন। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের জন্য আগামী শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১ জুলাই) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, মোড়লগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পল্টন, বেইলী পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। যার কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কার শেষে রোববার সকাল ছয়টায় আবারও ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।
এসএইচএ
