বিজ্ঞাপন

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নূর বলেন, এদিন ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। এদের মধ্যে ১১ শিক্ষার্থী প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করে। প্রথমে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাস্থ্যকর ডিম খাওয়ার কারণে শিক্ষার্থীদের এই শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা সুস্থ হয়ে যায়।

শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। অসুস্থ হওয়ার সাথে ও ডিমের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হবে। তদন্তে ডিম সরবরাহে কোনো ত্রুটি বা অস্বাস্থকর ডিম সরবরাহ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসাকা পাবনা নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় মুকতি নামের এক ব্যক্তির মাধ্যমে শরণখোলায় স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে থাকেন। তবে তাদের কারো যোগাযোগের নম্বর স্কুল কর্তৃপক্ষ সরবরাহ করতে পারেনি।

এসএইচএ

বিজ্ঞাপন