বিজ্ঞাপন

এনসিপি থেকে পদত্যাগ করলেন সাবেক প্রধান সমন্বয়কারী

এনসিপি থেকে পদত্যাগ করলেন সাবেক প্রধান সমন্বয়কারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার। তিনি এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়কারী ছিলেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়।

তিনি আরও বলেন, আমি একজন রাজনৈতিকভাবে সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলে যোগদান করছি না।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হয়, তাহলে সে দলে যোগদানের বিষয়টি বিবেচনা করতে পারি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপি মানিকগঞ্জ জেলায় ২৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করে। ওই কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৩ ডিসেম্বর সেই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়।

এএমকে