বিজ্ঞাপন

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাট সদর উপজেলার সমনে মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তানজিন ইসলাম বাগেরহাট সদর উপজেলার সুন্দঘোনা গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তানজিল ইসলাম রাজ  বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রাজ খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি উল্টে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলন, মরদেহ হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ আসেনি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেখ শামীম/আরকে

বিজ্ঞাপন