বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২ জনের কারাদণ্ড

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২ জনের কারাদণ্ড

নওগাঁর পোরশায় এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি দেওয়ার চেষ্টার অভিযোগে মূল পরীক্ষার্থী ও প্রক্সি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বারিন্দা গ্রামের রেজাউল সরদারের ছেলে মো. জাহিদ হাসান (২১) এবং একই উপজেলার দেওনাপাড়া গ্রামের সময় বর্মনের ছেলে বিপ্লব বর্মন (২০)।

জানা যায়, শনিবার অনুষ্ঠিত এইচএসসি (সমমান) পরীক্ষায় জাহিদ হাসানের পরিবর্তে বিপ্লব বর্মন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে পরিচয় যাচাই করা হয়। পরে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে গিয়ে দুজনকে আটক করেন এবং পরীক্ষা থেকে বহিষ্কার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০–এর ধারা ৩(ক) অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত দুই পরীক্ষার্থীকে আইনগত প্রক্রিয়া শেষে  কারাগারে পাঠানো হয়েছে।

মনিরুল ইসলাম শামীম/‎এসএইচএ