বিজ্ঞাপন

কালিয়াকৈরে পিকআপভ্যানে বাসের ধাক্কা, যুবক নিহত

কালিয়াকৈরে পিকআপভ্যানে বাসের ধাক্কা, যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি পিকআপভ্যানের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। 

রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সূত্রাপুর এলাকার জি এম এস টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছলে একটি মুরগিবাহী পিকআপভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের সামনে বসা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।

আশিকুর রহমান/এসএইচএ