বিজ্ঞাপন

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিন যুবকের পরিচয় পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গামাটি জেলার সাজেকের ইন্দ্রকুমার চাকমার ছেলে পদ্ধ চাকমা (১৯), পানছড়ি উপজেলার রূপায়ন চাকমার ছেলে রিয়েল চাকমা (২১) এবং  রাঙামাটি জেলার বাসিন্দা ধনা চাকমা (২০) (বাবার পরিচয় জানা যায়নি)। 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড এফসিসি গুলির খোসা এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে পানছড়ি থানা পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

স্থানীয় সূত্রের দাবি, নিহত তিনজন সম্প্রতি জনসংহতি সমিতি (জেএসএস) ছেড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এ যোগ দিয়েছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় আরও দুইজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মোহাম্মদ শাহজাহান/এএমকে