বিজ্ঞাপন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণে আহত ৫

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণে আহত ৫

সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা অনুষ্ঠানের সমাবেশস্থালে ককটেল বিষ্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাতে সাভারের এনাম মেডিকলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহবুব ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত ১০ টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ স্থলে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট মোঃ শাহীন ও ওটি সহকারী ইমরান। এছাড়া শাহাদাত হোসেন ও জিল্লুর রহমান (৩৭) নামে আরো দুই জন আহত হয়েছেন। বাকি এক জনের পরিচয় জানা যায়নি।

আহত এনাম মেডিকলে কলেজ হাসপাতালের ওটি সহকারী ইমরান ঢাকা পোস্টকে জানান, রাতে এনসিপির পদযাত্রা অনুষ্ঠানের সমাবেশ স্থালে গিয়েছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের চেয়ারের পিছনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ রাত ১০ টার দিকে ককটলে বিষ্ফোরণ হয়। এতে তিনি পায়ে আঘাত প্রাপ্ত হয়েছেন। এ সময় তাকে পথচারীরা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ সময় তার সঙ্গে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট শাহীন ছিলেন। তিনি পায়ে আঘাত প্রাপ্ত হয়েছেন ও তার পরিচিত শাহাদাত হোসেন হাতে আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহবুব ঢাকা পোস্টকে জানান, রাত ১০ টার দিকে ককটেল বিষ্ফোরণের ঘটনায় ৫ জন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া শাহীন ও আরও এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেছেন, “এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত করে করছি। যে বা যারা  জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

লোটন আচার্য্য/এমটিআই

বিজ্ঞাপন