বিজ্ঞাপন

অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার চার

এইচএসসি ইংরেজি প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬২৯

এইচএসসি ইংরেজি প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬২৯

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ১ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার(৬ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষার দৈনিক তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের ছয় জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ৬৫৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৫৩ হাজার ২৯ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৬২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৯৮ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো- বরিশালে ৫২৯ জন, ঝালকাঠিতে ১৪৬ জন, পিরোজপুরে ১৯৮ জন, পটুয়াখালীতে ২৮১ জন, বরগুনায় ২০৫ জন এবং ভোলায় ২৭০ জন।

পরীক্ষার প্রথম দিনে বরিশাল জেলায় ৩ জন এবং পটুয়াখালী জেলায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কোনো পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন বোর্ড কতৃপক্ষ।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বরিশালে ৩ জন ও পটুয়াখালীতে ১ জন পরিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরিফ হোসেন/এমটিআই

বিজ্ঞাপন