বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই হ্রদে মাছ শিকার, অবৈধ জাল ও চার নৌকা জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই হ্রদে মাছ শিকার, অবৈধ জাল ও চার নৌকা জব্দ

‎‎রাঙামাটির কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও চারটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপশাখা ও নৌ পুলিশ। অভিযানে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল এবং ১০ হাজার বর্গফুট সুতার জাল উদ্ধার করা হয়। বর্তমানে সেখানে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে।

‎‎সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২ টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পযন্ত কাপ্তাই বিএফডিসির উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে কাপ্তাই হ্রদের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া, হাজাছড়া, রাঙামাটি সদর উপজেলার গবঘোনা ও বাঘছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

‎‎কাপ্তাই বিএফডিসির উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের মৎস আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে।

‎‎এই নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণীর অসাধু জেলে ও ব্যবসায়ী অবৈধভাবে মাছ শিকার করে আসছিলেন। এ অবস্থায় নৌ পুলিশকে সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং চারটি কাঠের নৌকা জব্দ করা হয়। কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নিষিদ্ধ মৌসুমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎‎মোস্তফা কামাল রাজু/এমটিআই

বিজ্ঞাপন