বিজ্ঞাপন

বাথরুমে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ

বাথরুমে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ

মৌলভীবাজার সদর উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবক আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শুটকি ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের অবস্থা দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা। 

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আজ সকালে আমরা একজনকে আটক করেছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

এসএইচএ 

বিজ্ঞাপন