বিজ্ঞাপন

কারাগারে বুক ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কারাগারে বুক ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে তিনি মারা যান। ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। 

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া আড়াই'শ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া আড়াই'শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

রবিউল আলম ইভান

বিজ্ঞাপন