বিজ্ঞাপন

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল চার স্বর্ণের বার

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল চার স্বর্ণের বার

যশোর-নড়াইল মহাসড়ক থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি সোনার বারসহ রিপন মৃধা নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিপন নড়াইলের কালিয়া উপজেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ৫৮৩ দশমিক ১৯ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তাদের কাছে খবর আসে ঢাকা থেকে সোনার একটি বড় চালান যশোর অভিমুখে আসছে। এর ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় রিপন মৃধাকে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করলে প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

রেজওয়ান বাপ্পী/এমটিআই

বিজ্ঞাপন