বিজ্ঞাপন

পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজা জব্দ র‌্যাবের

পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজা জব্দ র‌্যাবের

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করেছে র‌্যাব-৮। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটুয়াখালীর  দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালায় র‍্যাব-৮। অভিযানের সময় সড়কের পাশে ফেলে রাখা একটি পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব-৮  জানায়, 'পিকআপ ভ্যানটির নিচের অংশে বিশেষভাবে তৈরি করা একটি গোপন চেম্বারে গাঁজাগুলো রাখা ছিল। যা অন্যত্র পরিবহন করা হচ্ছিল। এমন সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারকারিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে জব্দকৃত গাঁজা ও পিকআপ ভ্যান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, গাঁজা জব্দের ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোহাইব মাকসুদ নুরনবী/ এমটিআই

বিজ্ঞাপন