বিজ্ঞাপন

নান্দাইলে পুত্রবধূকে উত্যক্তের অভিযোগে শ্বশুরের আত্মহত্যা

নান্দাইলে পুত্রবধূকে উত্যক্তের অভিযোগে শ্বশুরের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে পুত্রবধূকে উত্যক্তের অভিযোগে শ্বশুর সোহরাব উদ্দিন (৬০) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মেরাকোনা গ্রামে নিজ বাড়ির পেছনে একটি আমগাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে যে ধর্ষণচেষ্টা ও সালিসে অপমানের কথা প্রচার হয়েছে, তা সঠিক নয়। উত্যক্ত করার বিষয়ে ওই পুত্রবধূ অভিযোগ করেন। এরপর পুলিশ বিষয়টি তদন্ত করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, অভিযোগটি একই পরিবারের সদস্যদের মধ্যে হওয়ায় স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এ নিয়ে কোনো সালিস বা দরবার অনুষ্ঠিত হয়নি। বুধবার (৮ জুলাই) একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই গত পরশু রাতে সোহরাব উদ্দিন আত্মহত্যা করেন।

এর আগে সোহরাব উদ্দিন নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পেছনের একটি আমগাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আজহারুল ইসলাম আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সাখাওয়াত সুমন/এএমকে