বিজ্ঞাপন

কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত মোহাম্মদ আলী সরকারপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মমিনুল ইসলাম বাবু/এসএইচএ