বিজ্ঞাপন

আখাউড়ায় নিম্নাঞ্চল প্লাবিত

আখাউড়ায় নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সীমান্তবর্তী এই এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তবে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় আখাউড়া স্থলবন্দর-সংলগ্ন বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমতে শুরু করে। 

কয়েকটি বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। একইসঙ্গে কালন্দি খালের পানি বৃদ্ধি পাওয়ায় স্থলবন্দর এলাকার কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত বন্দরের মূল সড়কে পানি না ওঠায় যাত্রী পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে। 

পানি প্রবেশ অব্যাহত থাকলে স্থলবন্দর-সংলগ্ন কয়েকটি গ্রামে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, এখনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। নদ-নদীর পানিও বিপৎসীমার নিচে রয়েছে। তবে আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মো. জুয়েল রহমান/এএমকে