বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডে বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডে বিক্ষোভ

বৈরী আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন।

পরীক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনের পরীক্ষার্থীরা অবর্ণনীয় ভোগান্তির মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে। ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। এছাড়াও সামনের পরীক্ষা শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড নয়, সারাদেশে পেছাতে হবে। চলমান পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র সহজ করার দাবি তোলেন কেউ কেউ। একই সাথে প্রশ্নপত্রের বিভিন্ন ত্রুটি ও শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর ব্যাঙ্গ মন্তব্যের প্রতিবাদ জানান তারা। 

এনিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দুই দফায় শিক্ষার্থীদের সাথে কথা বলেছে। তবে বিষয়টি নিয়ে বোর্ড কর্তৃপক্ষ অনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

শাহিনুল আশিক/আরএআর