বিজ্ঞাপন

পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

‎পাবনার দুই উপজেলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে পপকর্ন বিক্রেতাসহ এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা ঢালারচর- মাজগ্রাম রেল লাইনের সিঙ্গা বাজার ও গতকাল (১৩ জুলাই) সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঈশ্বরদী জিআরপি পুলিশে খবর দেয়। এরপর তারা এসে মরদেহ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত নিহত নারীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে। 

অপরদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভাব অনটনের সংসারে আহাম্মদ আলী (২৫) ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করতেন। ‎সোমবার (১৩ জুলাই ) ভোরে চাটমোহর স্টেশন থেকে ট্রেনযোগে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন যান তিনি। সেখান থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার মুহূর্তে পা পিছলে পড়ে ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গতকাল ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজকে সকালেও ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হলেও আজও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়েছিল। তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছেন। তবে এখন পর্যন্ত (বেলা পৌনে চারটা পর্যন্ত) নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

এসএইচএ