টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বংশাই থলপাড়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮), রংপুর জেলার সাজ্জাদ (১৮)।
স্থানীয়রা জানায়, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে ৪০ জন যুবক নৌকা নিয়ে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পর্টে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া নদীর ওপর বিদ্যুতের তার স্পষ্ট হয় ৬ জন। এদের মধ্যে, ঘটনাস্থলে দুইজন অজ্ঞান হয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসে। এরপর কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি সুরতহাল শেষে টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।
আরিফুল ইসলাম/এমএন
