বিজ্ঞাপন

লালমনিরহাটে মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

লালমনিরহাটে মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকায় হামিদুল নামের এক ব্যক্তিকে আটক করে তোপের মুখে পড়েছে পুলিশ। 

শনিবার (১৮ জুলাই) বিকেলে তাকে আটকের পর স্থানীয়দের মাঝে তীব্র উত্তেজনা তৈরি হলে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পুলিশ পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে হামিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পুলিশকে বাধাগ্রস্ত করেন। একপর্যায়ে স্থানীয় মানুষ পুলিশের চারপাশ ঘিরে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবি জানান।

স্থানীয়দের দাবি, হামিদুল ইসলামকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। এ কারণে এলাকাবাসী তার মুক্তির দাবিতে একত্রিত হন।

হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, হামিদুল পুলিশ দেখে দৌড় দিলে সন্দেহ মুলক পুলিশ তাকে আটক করে কিন্তু তার কাছে কোনো কিছু না পাওয়া গেলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের ওপর মব তৈরির কারণে আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। 

মুরাদ মুর্শিদ/এমএন

বিজ্ঞাপন