ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে এক মুদি দোকানির বসতঘরের খাটের নিচ থেকে ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতানি বাজার এলাকার মুদি দোকানি জসিমের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, শনিবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ব্যবসায়ী জসিমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জসিমের বসতঘরের খাটের নিচ থেকে ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এরমধ্যে ৩০ কেজির ২৪ বস্তা ও ৫০ কেজির ৯ বস্তা চাল রয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ীর স্ত্রী রোকেয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। পরে মুদি ব্যবসায়ী মো. অভিযানে মুদি দোকানি জসিমের বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া চাল মৎস্য বিভাগের হেফাজতে রয়েছে, নিয়ে বিষয়টি তদন্ত চলছে। এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. খাইরুল ইসলাম/এমএন
