বিজ্ঞাপন

মাদক সেবন করে মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাদক সেবন করে মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাদক সেবন করে মাকে মারধর করার অপরাধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সজিব (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩শ টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কোষাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এসব দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত সজিব উপজেলার কোষাকান্দা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

জানা গেছে, সজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবন করে প্রায়ই তার মা-বাবার সাথে খারাপ আচরণ করতেন। অনেক সময় তার মাকে মারধর করেন। পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সজিবকে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার তথ্যটি নিশ্চিত করেছেন।

সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ