বিজ্ঞাপন

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ভোলার লালমোহন উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আকবর হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভা ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তিনি ওই একই এলাকার মো. হানিফের ছেলে। এছাড়া পেশায় একজন দিনমজুর ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আকবর হোসেন দীর্ঘদিন নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও কোনো ফল পাচ্ছিল না। রোববার বিকেলে তিনি ফের অসুস্থতা অনুভব করলে স্ত্রীর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু না নিয়ে পাশের বাড়িতে যান। পরে স্ত্রী ঘরে ফিরে দেখেন তার স্বামী বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখেন তিনি মৃত্যুবরণ করেছেন। পুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খাইরুল ইসলাম/আরকে 

বিজ্ঞাপন