বিজ্ঞাপন

কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসাইবা স্থানীয় আবদুল কাদেরের সন্তান।

পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া তারিন বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

ইফতিয়াজ নুর নিশান/আরকে