বিজ্ঞাপন

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

খুলনায় ফাতেমা ওরফে তন্বি নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণটানা থানার মল্লিকবাড়ি রোডে এ ঘটনা ঘটে।

তন্বি হরিণটানা থানার আন্দিরঘাট এলাকার মল্লিকবাড়ি রোডের সামসু ভিলার বাসিন্দা।

হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ তার কাছ থেকে তথ্য জানার জন্য খুলনা হাসপাতালে যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

মোহাম্মদ মিলন/আরকে

বিজ্ঞাপন