বিজ্ঞাপন

নওগাঁয় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে নিজ ঘর থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বান্দাইখাড়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত লিমন হাসান একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে লিমন হাসান নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মনিরুল ইসলাম শামীম/এমএমবি 

বিজ্ঞাপন