বিজ্ঞাপন

ব্যাটারি চুরির ঘটনায় যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

ব্যাটারি চুরির ঘটনায় যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় জুয়েল (২৫) নামে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে মহানগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুয়েল ওই এলাকার বাসিন্দা মো. জুলমত আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়,  জুয়েল কিছুদিন আগে নিজ এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে গ্রাম্য সালিশে বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করা হয়। পরবর্তীতে রোববার দুপুরে আবার আগের‌ ঘটনার জের ধরে জুয়েলকে পুনরায় চোর আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

আশিকুর রহমান/এসএইচএ

বিজ্ঞাপন