বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশে নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশে নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা পৌর এলাকার রেললাইনে এক অজ্ঞাত পরিচয়ে নারীর (আনুমানিক ৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির পাশের রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অজ্ঞাত ওই নারী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। 

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। ঘটনাস্থলে সদর থানা ও জিআরপি পুলিশের সদস্যরা কাজ করছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আফজালুল হক/এমএমবি