ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল হক রাসেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটি মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সামছুল হক রাসেদকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সম্প্রতি দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ফেনী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারেক চৌধুরী/এসএইচএ
