বিজ্ঞাপন

‘সব ফাঁস করে দেব’ বলে রাশেদ খাঁনকে নাসীরুদ্দীনের হুমকির অভিযোগ

‘সব ফাঁস করে দেব’ বলে রাশেদ খাঁনকে নাসীরুদ্দীনের হুমকির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে ‘সব ফাঁস করে দেব’ বলে হুমকি দিয়েছেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেন, গতকাল বিকালে নাসীরুদ্দীন পাটোয়ারী হঠাৎ আমাকে কল করে বলল, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।

তিনি আরও লিখেন, এরপর রাতে আবার কল করে বলল, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দিবো, আমাদের ( নাহিদ-আসিফ)  কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন! আমি সব ফাঁস করে দিবো। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও! এরপর বলল, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন! উত্তরে আমি বললাম, আমার কোন ফ্ল্যাট নেই, আর কোনোদিন নাহিদ-আসিফ থেকে ১ টাকা নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও!

রাশেদ খাঁন উল্লেখ করেন, যাইহোক, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে..... 

সম্রাট হোসেন/এসএইচএ