বিজ্ঞাপন

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোরের আশরাইল গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে। আহতরা হলেন- নয়ন ও মমিনুল।

মোড়েলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, বৃষ্টিতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের চারপাশের মাটি নরম হয়ে যায়। এ সময় ট্যাংকের ভেতরে কাজ করার সময় হঠাৎ দেওয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শেখ শামীম হাসান/এমএমবি