ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় সাজিম হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ধানহাড়িয়া এলাকার শরিফুল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী চা দোকানী সাইফুল ইসলাম জানান, সাজিম হোসেন মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনাস্থলে পৌঁছালে পাশাপাশি চলা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে ধাক্কা লেগে যায়। নসিমনের ধাক্কায় সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সাজিম।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, ট্রাকের ধাক্কায় সাজিম নিহত হয়েছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্রাট হোসেন/এমটিআই
