বিজ্ঞাপন

সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিষয়টি সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ঝ বগির চাকা লাইনচ্যুত হয়। 

ওসি খায়রুল ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে বলেন, সিল্কসিটি এক্সপ্রেসের ঝ বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

নাজমুল হাসান/আরকে